লেখক ও কবি হেনরি স্বপন গ্রেফতার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




লেখক ও কবি হেনরি স্বপন গ্রেফতার

লেখক ও কবি হেনরি স্বপন গ্রেফতার




নিজস্ব প্রতিবেদক: বরিশাল ক্যাথলিক চার্চের ফাদার লেকা বেলি গোমেজের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লেখক ও কবি হেনরি স্বপনকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (১৪ মে) বেলা ২টার দিকে নগরীর নবগ্রাম রোডের গোল পুকুর সংলগ্ন বাসভবন থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, হেনরি স্বপন বরিশাল বিশপের চাচাতো ভাই। গত ২/৩ বছর ধরে হেনরি স্বপন তার ফেসবুকে চার্চের কর্মকাণ্ড সম্পর্কে লেখালেখি করে আসছেন। কবি হেনরী স্বপনের জন্ম ২২ ফেব্রুয়ারি ১৯৬৫ খ্রীস্টাব্দ।

দীর্ঘদিন ধরে তার লেখনির মাধ্যমে সমাজের নানান অসঙ্গতি, অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার রয়েছেন হেনরি স্বপন। তার লেখনির সাহসিকতায় তিনি সম্প্রতি দেশব্যাপী বেশ আলোচনায় আসেন।

তার প্রকাশিত গ্রন্থগুলোর অন্যতম হলো- কীর্তনখোলা, মাটির বুকেও রৌদ্রজ্বলে, ও মোমের শরীরে আগুন, জংধরা ধুলি, কাস্তে শানানো মোজার্ট, ঘটনার পোড়ামাংস, হননের আয়ু, উড়াইলা গোপন পরশে। ভাষাপ্রকাশ নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা। সম্পাদনা গ্রন্থ: জীবনানন্দ।এর আগে ১১ মে শনিবার রাতে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত কবির বরিশালের বাসভবনে গিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তারা কবিকে বরিশাল ত্যাগেরও হুমকি দিয়েছিল। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন হেনরি স্বপন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD