সংবাদ শিরোনাম:

লালে লাস্যময়ী সোহিনী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:20:01 pm, Tuesday, 22 September 2020
  • 23 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ওপেন টি বায়োস্কোপ হোক বা রাজকাহিনী বা সিনেমাওয়ালা, ব্যোমকেশ পর্ব, বিবাহ ডায়েরিজ বা দুর্গা সহায় প্রভৃতি চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করেছেন সোহিনী সরকার। এমনকি বাংলা ধারাবাহিক অদ্বিতীয়তেও চুটিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী। ছিমছাম সরল মুখে অনেকের মন জয় করেছেন।

তবে এবার লাল রঙের পোশাকে দেখা গেলো সোহিনীকে। কেন তার এই লাস্যময়ী সাজ? উত্তর হচ্ছে, আসন্ন দুর্গাপূজার আগে আনন্দলোকের জন্য ফটোশুট করতেই অভিনেত্রী সোহিনী সরকারের এমন সাজ। যার ভিডিও তিনি নিজেই শেয়ার করেছেন।

বিপ্রদীপ চক্রবর্তী সোহিনীর এই ফটোশুটের ভিডিও করেছেন। বিহাইন্ড দ্য লেন্সে রয়েছেন ফ্যাশন ফটোগ্রাফার শিলাদিত্য দত্ত। মেকআপ অভিজিৎ পালের। আর সম্পূর্ণ স্টাইলিং করেছেন সৌম্য।

লাল লিপস্টক। লাল রঙের পোশাক। সামঞ্জস্য রেখে লাল রঙের ‘ইয়ার পিস’। সোহিনীর ওপর থেকে চোখ সরানোই দায়।

ইনস্টাগ্রামে অভিনেত্রীর এই ফটোশুট ভালো লেগেছে মধুমিতা সরকারের। সোহিনীর পোস্ট করা ভিডিওতে কমেন্টও করেছেন মধুমিতা। সঙ্গে অনুরাগীদের ভালোবাসা তো রয়েছেই।

ফেসবুকে এই ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়ছে। অনুরাগীরা এক কথায় ‘পাগল’। একজন লিখেছেন, তুমি কি আমায় বাঁচতে দেবে না, মরে গেলে ভালো লাগবে?

জনৈক এক অনুরাগী আরো একধাপ এগিয়ে লিখেছেন, বার্ন ওয়ার্ডে ভর্তি, এসে দেখে যাও।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

লালে লাস্যময়ী সোহিনী

প্রকাশের সময় : 06:20:01 pm, Tuesday, 22 September 2020