বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

লালমোহনে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তারায় ধস

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:49:06 pm, Friday, 24 September 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

লালমোহন সংবাদদাতা॥ ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের পলেস্তারা হঠাৎ ধসে পড়েছে। তবে ঘটনার সময় জরুরি বিভাগের কক্ষে কোনো রোগী না থাকায় কক্ষে ছিলেন না ডাক্তার বা কোনো স্টাফ। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার এ ঘটনার পর শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে স্বাস্থ্য কমেপ্লেক্সের জরুরি বিভাগের পুরো ছাদটি। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এতে আতঙ্কে আছেন জরুরি বিভাগে দায়িত্ব পালন করা ডাক্তার ও স্টাফরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: ফাহাদ নাসির বলেন, গত দেড় বছর ধরে জরুরি বিভাগের ছাদটি ঝুঁকিপূর্ণ। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এ ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, দ্রুত জরুরি বিভাগের ছাদটি সংস্কার করা প্রয়োজন। না হয় আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে জানতে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা: মিজানুর রহমানকে তার কক্ষে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মো: মহসিন খান জানান, ঘটনা শুনেছেন তিনি। সামনে যেন এ ধরনের ঘটনা না ঘটে এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

লালমোহনে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তারায় ধস

প্রকাশের সময় : 07:49:06 pm, Friday, 24 September 2021