সংবাদ শিরোনাম:

লালমোহনে মোবাইল ফোনে ডেকে নিয়ে পরকীয়ার অপবাদ দিয়ে স্ত্রীসহ যুবককে নির্যাতন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:18:48 pm, Saturday, 9 April 2022
  • 55 সংবাদটি দেখা হয়েছে

লালমোহন (ভোলা) প্রতিনিধি॥ ভোলার লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে ডেকে নিয়ে পরকীয়ার অপবাদ দিয়ে এক যুবক ও নিজের স্ত্রীকে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বৃহস্পতিবার নির্যাতনের শিকার যুবক মামলা করলে লালমোহন থানা পুলিশ শুক্রবার অভিযুক্ত স্বামীকে আটক করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড তেগাছিয়া গ্রামের নাজিমুদ্দিনের ছেলে মোঃ হেলাল উদ্দিনকে পূর্ব শত্রুতার জের ধরে কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে ডেকে আনে একই এলাকার আলী আহমেদের ছেলে মোঃ শাহজাহান, মনির আহমদ, ইউনুস ও হান্নান। হেলাল উদ্দিনকে ডেকে এনে শাহজাহান তার স্ত্রী ৩ সন্তানের জননী পারুল বেগমের সাথে পরকীয়ার মিথ্যা অপবাদ দিয়ে দুইজনকে জনসম্মুখে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে স্থানীয়রা ও হেলাল উদ্দীনের মামাতো ভাই মোঃ রতন হাওলাদার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় হেলাল উদ্দীন বাদী হয়ে লালমোহন থানায় ৬ জনকে বিবাদী করে বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করেছে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মামলায় মহিলার স্বামী মোঃ শাহজাহানকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

লালমোহনে মোবাইল ফোনে ডেকে নিয়ে পরকীয়ার অপবাদ দিয়ে স্ত্রীসহ যুবককে নির্যাতন

প্রকাশের সময় : 09:18:48 pm, Saturday, 9 April 2022