ফিরোজ মাহামুদ:বরিশাল নগরী থেকে দুই ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব-৮। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ২০ হাজার টাকা জরিমানা ও ১ বছর কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আজ বুধবার (৩১ অক্টোবর) নগরীর রুপাতলী বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।র্যাব-৮ সূত্রে জানা যায়, বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় ডাক্তার পরিচয়দানকারী ভুয়া ডাক্তার এর ব্যবসায়ীরা বিভিন্ন অঞ্চলে সাধারণ জনগণকে প্রতারণার মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সিনিয়র সহকারী পরিচালক মোঃ হাছান আলীর নেতৃত্বে বুধবার নগরীর রুপাতলী বাজারে “জান্নাত মা ও শিশু প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র” থেকে ঝালকাঠির মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ মিজানুর রহমান(৩৫), এবং চন্দ্রপীর ডেন্টাল কেয়ার থেকে ভূয়া ডাক্তার পরিচয়দানকারী জাগুয়ার আব্দুস সালাম খাঁনের ছেলে কে.এম শহিদুল ইসলাম (৩২) কে আটক করেন।পওে তাদেররেক বরিশালের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী’র ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক ডাক্তার এর সার্টিফিকেটের কথা জিঞ্জাসা করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি এবং কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হয়। এরই পরিপ্রেক্ষিতে ভুয়া এই চিকিৎসক দ্বয়কে ২০হাজার টাকা জরিমানা এবং আসামীদের ১ বছর করে কারাদন্ড প্রদানপূর্বক সরাসরি বরিশাল জেলা কারাগারে প্রেরণ করা হয়। পরবর্তীতে এ ধরণের কর্মকান্ড না করার জন্যও নির্দেশ প্রদান করেন বিচারক।
বিজ্ঞপ্তি :
সংবাদ শিরোনাম:
র্যাব-৮’র অভিযানে দুই ভুয়া চিকিৎসক আটক
-
Reporter Name - প্রকাশের সময় : 08:11:46 pm, Wednesday, 31 October 2018
- 44 সংবাদটি দেখা হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

















