র‌্যাবের জালে হত্যা মামলার আসামি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




র‌্যাবের জালে হত্যা মামলার আসামি

র‌্যাবের জালে হত্যা মামলার আসামি

র‌্যাবের জালে হত্যা মামলার আসামি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের চাঞ্চল্যকর আফসার চেয়ারম্যান হত্যা মামলার অন্যতম আসামি মো. সরোয়ার সালামকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

সোমবার বিষয়টি জানিয়েছেন র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। এরআগে রোববার রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। তার নামে হত্যাসহ ৬টি মামলা রয়েছে বলে জানা গেছে।

 

 

র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, হত্যাকাণ্ডের পর সে সাতকানিয়া থেকে গা ঢাকা দিয়ে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করে। গত ১১ বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়মিত বাসা পরিবর্তন করে বসবাস করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

 

 

উল্লেখ্য, ২০১১ সালের ২৬ ডিসেম্বর রাতে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এবং সাতকানিয়া জাফর আহম্মদ চৌধুরী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক নুরুল আফসারকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার পিতা একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার ৪৩ নম্বর আসামি সরোয়ার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD