বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে পিটিয়ে হত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:20:58 pm, Sunday, 2 June 2019
  • 2 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নলকূপের পানি নেওয়াকে কেন্দ্র করে এক রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার বিকেলে কুতুপালং ক্যাম্পে ডি-৪ ব্লকের ও রেজিস্টার্ড ক্যাম্পের এএফ ব্লকে ওই ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মধুরছড়া ক্যাম্পের ডি-৪ ব্লকের জাফর আলমের ছেলে জাহিদ আলম (২৫) একটি নলকূপের পানি থেকে গোসল করার সময় কুতুপালং ক্যাম্পের সন্ত্রাসী আব্দুর রাজ্জাকের নির্দেশে নুরুল কবির, আবুল কালাম, আবুল মনছুর, আবুল আলী, সেলিমসহ কয়েকজন তার ওপর হামলায় চালায়।

তারা জাহিদ আলমকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করলে শনিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে উখিয়া থানার পুলিশ শনিবার রাতে লাশ উদ্ধার করে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শনিবার রাতে এমএসএফ হাসপাতাল থেকে এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : 10:20:58 pm, Sunday, 2 June 2019