অনলাইন ডেস্ক: রোমান্টিক দৃশ্যের শুটের সময় চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। যে কারণে বন্ধ আছে ছবির শুটিং।মালাঙ ছবির শ্যুটিং সেটে এক রোম্যান্টিক দৃশ্য ক্যামেরাবন্দি করার সময় আহত হন দিশা। তিনি এখন সুস্থ আছেন।
তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন বলে খবর।এর আগেও ছবির শ্যুটিংয়ের সময় আহত হয়েছেন দিশা। ভারত ছবির অ্যাকশনে দৃশ্যের শ্যুটিং চলাকালীন হাঁটুতে আঘাত লাগে দিশার৷ যার রেশ এখনও রয়েছে।মালাঙ ছবিতে দিশার বিপরীতে রয়েছেন আদিত্য রয় কাপুর৷ রয়েছেন কুণাল খেমু এবং অনিল কাপুর।
Reporter Name 

















