বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

রোজী আফসারীর জন্মদিনে গুগলের ডুডল প্রকাশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:31:15 am, Tuesday, 23 April 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

গুগলের ‘রোজী আফসারী’ ডুডল। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ১৯৪৬ সালের এই দিনে বাংলা ও উর্দু চলচ্চিত্রের নক্ষত্র অভিনেত্রী রোজী আফসারী জন্মগ্রহণ করেন। যিনি রোজী সামাদ নামেও পরিচিত; প্রকৃত নাম শামীমা আক্তার রোজী। দিনটিকে স্মরণীয় করে দিলো ইন্টারনেট সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। তার ৭৩তম জন্মদিনে গুগল প্রকাশ করলো ডুডল।

শামীমা আক্তার রোজী ১৯৪৯ সালের ২৩ এপ্রিল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে মাত্র ৫৭ বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।

বাংলাদেশি সিনেমার ‘সুবর্ণ যুগ’ খ্যাত সময়ে তিনি জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। তার শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে সূর্য গ্রহণ, জীবন থেকে নেয়া ও তিতাস একটি নদীর নাম।

১৯৬২ সালে আব্দুল জব্বার খান পরিচালিত জোয়ার এলো দিয়ে শুরু তার ছবিতে কাজ করা।। তবে প্রথম খ্যাতি অর্জন করেন নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল চলচ্চিত্রে অভিনয় করে। প্রায় চার দশক ধরে তিনি ৩৫০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেন।

এর মধ্যে পাকিস্তানের ‘জাগে হুয়া সাবেরা’, ‘পুনম কি রাত’সহ প্রায় ২৫টি উর্দু ছবি রয়েছে। তার অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে, ওরা ১১ জন, লাঠিয়াল, এতটুকু আশা, নীল আকাশের নীচে, অশিক্ষিত, প্রতিকার ইত্যাদি। তার সর্বশেষ অভিনীত ছবি ‘পরম প্রিয়’ ২০০৫ সালে মুক্তি পেয়েছিল।

রোজী আফসারীর স্বামী মালেক আফসারী। তিনি বর্তমানে পাসওয়ার্ড নামের একটি ছবি নির্মাণে ব্যস্ত রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

রোজী আফসারীর জন্মদিনে গুগলের ডুডল প্রকাশ

প্রকাশের সময় : 11:31:15 am, Tuesday, 23 April 2019