সংবাদ শিরোনাম:

রিফাত হত্যা: গ্রেফতার ৫ আসামিকে আদালতে সোপর্দ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:57:16 pm, Monday, 1 July 2019
  • 11 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা সংবাদদাতা॥  স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলায় পাঁচ আসামিকে আদালতে তোলা হয়েছে।সোমবার (১ জুলাই) গ্রেফতারকৃত আসামি সাইমুন, সাগর, অলি, নাজমুল এবং তানভীরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজীর আদালতে তোলা হয়।আদালতে তোলা আসামিদের মধ্যে অলি এ মামলার ১১ নম্বর আসামি।

বাকি সবাই সন্দেহভাজন গ্রেপ্তার। অলি এবং তানভির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করে পুলিশ।এদিকে বেলা ৩টার দিকে রিফাত হত্যাকাণ্ডের ঘটনা অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন। এ সময় তিনি বলেন, আরো একজন আসামিকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা যাচ্ছে না।পুলিশ সুপার বলেন, রিফাত হত্যাকাণ্ডের সকল আসামি ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে খুব শিগগিরই সকল আসামিকে গ্রেপ্তারে সক্ষম হবে পুলিশ। এ নিয়ে পর্যন্ত মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।

এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তারা হলেন এজাহারভুক্ত ৪ নম্বর আসামি চন্দন ওরফে জয় চন্দ্র সরকার এবং ৯ নম্বর আসামি মো. হাসান। এ ছাড়া সন্দেহভাজন আসামি মো. নাজমুল হাসান, তানভির, মো. সাগর এবং কামরুল হাসান সাইমুন, ১১ নম্বর আসামি অলি এবং টিকটক হৃদয়সহ আরো একজন।

এদিকে হত্যাকাণ্ডের ৫দিন পেরিয়ে গেলেও ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে এ হত্যাকাণ্ডের মূল হোতা নয়নবন্ডসহ রিফাত, রিশানসহ অন্যরা।প্রসঙ্গত, গত বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজ রোডে সন্ত্রাসীরা স্ত্রীর সামনেই কুপিয়ে গুরুতর জখম করে রিফাত শরীফকে। পরে বিকেলে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে প্রতিবাদ-সমালোচনার ঝড় ওঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রিফাত হত্যা: গ্রেফতার ৫ আসামিকে আদালতে সোপর্দ

প্রকাশের সময় : 09:57:16 pm, Monday, 1 July 2019