বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

রিফাত হত্যা:৩ সেপ্টেম্বর চার্জশিট দাখিল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:22:06 pm, Thursday, 22 August 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥  বরগুনায় প্রকাশ্যে শাহনেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া শেষে জেলহাজতে থাকা ১৪ অভিযুক্তকে আদালতে হাজির করেছে পুলিশ।

মামলার দিন ধার্য থাকায় বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে তাদের হাজির করা হয়। পরে আদালতের কার্যক্রম শেষে সব অভিযুক্তকে আবার জেলহাজতে পাঠানো হয়।

আগামী ৩ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে জানিয়ে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের বলেন, আজ এ মামলার চার্জশিট দাখিল করার কথা থাকলেও পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেনি। তাই আগামী ৩ সেপ্টেম্বর এ মামলার চার্জশিট দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মজিবুল হক কিসলু বলেন, আজ আদালতে পুলিশ চার্জশিট দাখিল করেনি। পরবর্তী তারিখ বা তার আগেই পুলিশ আদালতে চার্জশিট দাখিল করতে পারে বলেও জানান তিনি।এছাড়াও এ মামলার আসামি আরিয়ান শ্রাবণ, কামরুল ইসলাম সাইমুন এবং মো. সাগরের জামিনের আবেদন করা হলেও মূল নথি এই আদালতে না থাকায় পরবর্তীতে জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

রিফাত শরীফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত এ মামলার এজহারভুক্ত সাতজন আসামি এবং হত্যায় জড়িত সন্দেহে আরও আটজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার এই ১৫ জনের সবাই রিফাত হত্যাকাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর এ মামলায় এখনও পলাতক রয়েছেন এজহারভুক্ত চার আসামী ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

রিফাত হত্যা:৩ সেপ্টেম্বর চার্জশিট দাখিল

প্রকাশের সময় : 07:22:06 pm, Thursday, 22 August 2019