বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই: সিইসি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:58:54 am, Thursday, 24 September 2020
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই। কারণ ভোট কেন্দ্রে ব্যালট পেপার যাবে ভোটের দিন সকালে। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনটিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে কমিশনের সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বুধবার বিকেলে ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের পক্ষ থেকে আয়োজিত পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) শুন্য আসনে উপনির্বাচন উপলক্ষে ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউট মিলনায়তন কক্ষে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

সিইসি উপস্থিত প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন, করোনাভাইরাসের ক্রান্তিকালে গণতন্ত্রকে স্বাভাবিক গতিতে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই উপনির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে হবে।

সিইসি আরো বলেন, অতীতের নানা রকম অভিযোগ থেকে পরিত্রাণের জন্যই এবার ভোটের দিন সকালে ব্যালট পেপার ভোট কেন্দ্রে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্বাচনে প্রত্যেক প্রার্থীর জন্যই সমান অধিকার নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি করেন সিইসি।

পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা ও পাবনা-৪ উপনির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আলমগীর কবীর, জ্যেষ্ঠ সচিব ফরহাদ আহম্মেদ খান, পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ, পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামসহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই: সিইসি

প্রকাশের সময় : 02:58:54 am, Thursday, 24 September 2020