সংবাদ শিরোনাম:

রাখাইন দখলের পথে আরাকান আর্মি, পালাচ্ছে মানুষ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:49:43 pm, Saturday, 2 March 2024
  • 2 সংবাদটি দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে আরাকার আর্মির হামলার আশঙ্কায় রাখাইনের রাজধানী সিত্তের শহর এবং গ্রামাঞ্চল থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের পাশপাশি সেনাবাহিনীর পরিবারের সদস্যরাও সিত্তে ছাড়ছেন বলে জানিয়ে শুক্রবার (১ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম নারিনজারা নিউজ।

স্থানীয়রা জানিয়েছে, আরাকান আর্মি সিত্তে দখল করতে পারে এমন খবর শোনার পর মানুষ পালিয়ে যাচ্ছে। এখন তারা স্বাধীন অঞ্চলগুলোতে যাচ্ছেন।

এরইমধ্যে ইয়াঙ্গুন-সিত্তে মহাসড়কে অবস্থিত আহ মিয়ান্ট কায়ুন মিন চং সেতুটি মাইন দিয়ে উড়িয়ে দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। আরাকান আর্মির যোদ্ধারা যেন সিত্তেতে প্রবেশ করতে না পারেন সেটি নিশ্চিতে সেতুটি ধ্বংস করে দিয়েছে তারা। এতে সাধারণ মানুষের মনে আতঙ্ক আরও বেড়েছে।

গুরুত্বপূর্ণ ওই সেতুটি উড়িয়ে দেওয়ার মাধ্যমে কার্যত এখানকার বাসিন্দাদের আটকে ফেলা হয়েছে। যদি যুদ্ধ শুরু হয় তাহলে যুদ্ধ থেকে কিভাবে পালাবেন এ নিয়ে মানুষ শঙ্কিত। এ কারণে মানুষ এখন পালিয়ে যাচ্ছেন।

নারিনজারা নিউজ তার প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে সিত্তের মোট বাসিন্দার এক তৃতীয়াংশ সেখানে অবস্থান করছেন। যারা রয়ে গেছেন তাদের মধ্যে কেউ আর্থিকভাবে স্বচ্ছল নন, কেউ বৃদ্ধ আবার কেউ কেউ নিজেদের মালপত্র চুরি নিয়ে চিন্তিত। যারা পালিয়েছেন তাদের বেশিরভাগ নৌকা ব্যবহার করে অন্যত্র সরে গেছেন। সিত্তেতে নদীর এক পাশ থেকে অপর পাশে যেতে এখন জনপ্রতি ৫০ হাজার কিয়েট খরচ করা লাগছে।

এদিকে জান্তা বাহিনী সাধারণ মানুষকে পালানোর ক্ষেত্রেও বাধা দিচ্ছে বলে জানিয়েছেন নারিনজারা। কারণ হিসেবে পত্রিকাটি উল্লেখ করেছেন, যদি আরাকান আর্মি হামলা চালায় তাহলে যেন বেসামরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করে সেনারা পালাতে পারেন সেজন্য সাধারণ মানুষকে পালাতে দেয়া হচ্ছে না।

সম্প্রতি রাখাইনে জান্তা সরকার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ে পরাজিত হচ্ছে। এরইমধ্যে তাদের কাছ থেকে সাতটি শহর, প্রধান প্রধান ঘাঁটি, ফাঁড়ি এবং নৌযান দখল করেছে বিদ্রোহীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

রাখাইন দখলের পথে আরাকান আর্মি, পালাচ্ছে মানুষ

প্রকাশের সময় : 04:49:43 pm, Saturday, 2 March 2024