রমজানে ধৈর্য্য ও সংযমের আহ্বান প্রধানমন্ত্রীর Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




রমজানে ধৈর্য্য ও সংযমের আহ্বান প্রধানমন্ত্রীর

রমজানে ধৈর্য্য ও সংযমের আহ্বান প্রধানমন্ত্রীর




অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম দেখানোর মাধ্যমে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন ।তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহকে পবিত্র রমজানের শুভেচ্ছাও জানান।সোমবার (৬ মে) পবিত্র রমজান উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, আসুন, আমরা জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দিন।’দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে

বাণীতে পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক পরম করুণাময় আল্লাহর তালার বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময়। কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপূর্যপূর্ণ।

শেখ হাসিনা বলেন, ‘মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির বার্তা রয়েছে। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়। রমজান মানুষকে ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার এবং মানুষের মনের রিপু লোকে সংযত করে। দীন-দরিদ্র, ক্ষুধার্তদের কষ্ট ও যন্ত্রণা, ব্যথা ও বেদনা বুঝতে সাহায্য করে।’এসময় দেশবাসীকে রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে অকল্যাণ পরিহার করে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ব্যক্তিগত ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার কথাও বলেন প্রধানমন্ত্রী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD