রণবীরকে ‘নোংরা ছেলে’ বললেন আনুশকা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রণবীরকে ‘নোংরা ছেলে’ বললেন আনুশকা

রণবীরকে ‘নোংরা ছেলে’ বললেন আনুশকা

রণবীরকে ‘নোংরা ছেলে’ বললেন আনুশকা




বিনোদন ডেস্ক:
বলিউড তারকা আনুশকা শর্মা গত বছরই ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার আগে এই জুটির প্রেম নিয়েও সরগরম ছিল বলিউডপাড়া। তারও আগে রণবীর সিং-আনুশকার প্রেম নিয়েও আলোচনা তৈরি হয়েছিল।

সম্প্রতি রণবীরের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুলেছেন আনুশকা শর্মা। করণ জোহরের সঞ্চালনায় একটা রিয়েলিটি শো’তে গিয়ে আনুশকা বলেন- ‘রণবীরের সঙ্গে আমার রোমান্স না করার কারণ হলো, সে নোংরা ছেলে।’

মজার ছলেই কথাটা হয়তো বলেছেন আনুশকা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় আছেন আনুশকা।

বলিউডপাড়ায় রণবীরকে প্রেমিক পুরুষ হিসেবেই সবাই জানেন। এখন দীপিকা পাড়ুকোনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রণবীর। চলতি বছরই নাকি রণবীর-দীপিকা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

রণবীরকে ‘নোংরা ছেলে’ বললেন আনুশকা

উল্লেখ্য, ২০১০ সালে মুক্তি পেয়েছিল ‘ব্যান্ড বাজা বারাত’। সেই ছবিতে জুটি বেঁধেছিলেন রণবীর-আনুশকা। ওই সিনেমার সময় নাকি আনুশকার প্রেমে পড়েছিলেন রণবীর। আনুশকাও কিছুটা বাড়িয়েছিলেন হাত। কিন্তু ২০১১ সালে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে দুজনের মাঝে দূরত্ব তৈরি হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD