সংবাদ শিরোনাম:

যৌন নিপীড়নের দায়ে ছাত্রলীগ নেতা আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:43:41 pm, Thursday, 7 May 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

মির্জাগঞ্জ প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়ীয়া ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন খানকে চলতি বছরে এসএসসি পরীক্ষা দেয়া এক ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে আটক করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

মেয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার(৬মে) সকাল ১১ টায় তাকে আটক করা হয়।

অভিযোগে জানায়, তাদের গ্রামের বাড়ি কাকড়াবুনিয়া ইউনিয়নের ভয়াং ৫ নম্বর ওয়ার্ডে। তার বাবা ঢাকায় চাকরির সুবাদে সে এ বছরে ঢাকার মধ্যবাড্ডার বকুল নেছা বিএন হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। এসএসসি পরীক্ষার পর বাড়িতে আসলে করোনা পরিস্থিতির কারণে ঢাকায় যাওয়া সম্ভব হয়নি। তাদের বাড়ির পার্শ্ববর্তী সুমন খান তাকে দীর্ঘদিন যাবত প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু মেয়ে তাতে সাড়া না দেয়ায় সুমন তাকে বিভিন্ন ভাবে বিরক্ত করার চেষ্টা চালিয়ে আসছিল।

গত ১ মে তারিখে দুপুরে বাড়িতে কেউ না থাকায় সুযোগে সুমন গৃহে প্রবেশ করে তাকে যৌন নিপীড়ন করে তার ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে সুমন পালিয়ে যায়। পরবর্তীতে বাড়ির লোকজনের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও কোন সুরাহা না হওয়ায় আজ সকালে মির্জাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন মেয়ে। পরবর্তীতে পুলিশ সুমনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, অভিযোগকারী লিখিতভাবে তার অভিযোগ স্থগিত করেছে। উভয় পক্ষের আপোষ মীমাংসায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং মেয়েটি বিয়ে করার অঙ্গীকার দিয়েছে।

এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম জুয়েল সিকদার জানান, তিনি বিষয়টি ঠিক জানেনা, তবে সুমন মজিদবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

যৌন নিপীড়নের দায়ে ছাত্রলীগ নেতা আটক

প্রকাশের সময় : 04:43:41 pm, Thursday, 7 May 2020