যুবলীগ নেতা পিটালো বরিশাল বিএম কলেজ ছাত্রকে ! Latest Update News of Bangladesh

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




যুবলীগ নেতা পিটালো বরিশাল বিএম কলেজ ছাত্রকে !

যুবলীগ নেতা পিটালো বরিশাল বিএম কলেজ ছাত্রকে !




খান মনিরুজ্জামানঃ বরিশাল নগরীতে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় যুবলীগ নেতার হাতুড়ি পিটুনিতে ভাই আহত হয়ে মেডিকেলে ভর্তি। আজ সন্ধা ৭ টার সময় বরিশাল নগরীর কাউনিয়া থানা এলাকার ৩ নং ওয়ার্ড পুড়ানপাড়া লস্কর বাড়ীর সামনে রাস্তায় সন্ত্রাসী হামলার শিকার হয়।

বিএম কলেজ পড়ুয়া ছাত্র মোঃরোমারিও হোসেন রাকিব। এঘটনায় ইভটিজিংএর শিকার হওয়া পুড়ানপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮-ম শ্রেনীর ছাত্রী আফিফা আক্তার (১৩)’র পিতা মোঃজামাল হোসেন বাদী হয়ে কাউনিয়া থানায় ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলার বাদী জামাল হোসেন জানায় বেশ কিছুদিন ধরে তার ৮ ম শ্রেনী পড়ুয়া মেয়ে আফিফা আক্তার স্কুলে যাওয়ার পথে একই এলাকা ৩ নং ওয়ার্ড যুবলীগের নেতা মোঃফিরোজ মল্লিক (৩০) ‘র খালাতো ভাই শাকিল তাকে পথরোধ করে প্রেমের প্রস্তাব দেয়।

কিন্তু আফিফা তার প্রস্তাবে সাড়া না দিয়ে বিষয়টি তার বাবা মাকে জানায়। আফিফার বাবা এই ঘটনার পরিবারিকভাবে বিচার দেয় শাকিলের খালাতো ভাই যুবলীগ নেতা ফিরোজ মল্লিকের কাছে।

ভাইয়ের কাছে বিচার দেওয়াকে কেন্দ্র করে গত বৃহঃস্পতিবার স্কুলে যাওয়ার সময় পথরোধ করে আফিফাকে শাকিল অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এই ঘটনাকে কেন্দ্র করে আফিফার খালাতো ভাই রোমারিও রাকিব শাকিলকে সাশিয়ে দেয় যে তার বোনের সাথে সামনের দিনগুলোতে যদি এমন আচারন করে তাহলে হাত -পা ভেঙ্গে পুলিশের হাতে তুলে দিবে। এসময় রাকিবের সাথে শাকিলের কথার বাকবিতন্ড হয়।

আজ সন্ধা ৭ টার দিকে রাকিব তার মামা বাড়ির সামনের রাস্তায় বের হলে যুবলীগ নেতা ফিরোজ মল্লিক,শাকিল,রাজিব হাওলাদার,রাজু হাওলাদার,মিজান,মামুন সহ ৮/৯ জন মিলে রাকিবকে তুলে নিয়ে হাতুরি দিয়ে পিটিয়ে হাত,পা সহ শরীরের বাভিন্নস্থানে যখম করে।

এসময় আহত রাকিব ডাক চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রাকিবকে আহত অবস্থায় উদ্বার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে হামলায় ব্যাবহৃত হাতুর ও একটি গ্যসের গাড়ী উদ্বার করে বলে জানা যায়।

এঘটনায় কাউনিয়া থানার ওসি (তদন্ত)মোঃগোলাম কবির বলেন, হামলার ঘটনায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত আসামীরা যে দলের হোকনা কেন তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তারা ইভটিজিং প্রতিরোধের জন্য স্কুল কলেজ চলাকালীন সময়ে পুলিশি বিশেষ টহল চালু রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD