সংবাদ শিরোনাম:

যুক্তরাষ্ট্রে রাহুলের বৈঠক, বাংলাদেশ ইস্যু আলোচনা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:25:27 pm, Wednesday, 11 September 2024
  • 21 সংবাদটি দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিরোধীদলীয় নেতা এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে বাংলাদেশ বিষয়ে মন্তব্য করেছেন। তাঁর চার দিনের এই সফরে তিনি মার্কিন আইনপ্রণেতা, ব্যবসায়ী এবং একাডেমিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে জানানো হয়, রাহুল গান্ধী যুক্তরাষ্ট্র সফরের সময় বাংলাদেশ সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, “আমরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ভবিষ্যতের যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমাদের কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির সঙ্গে বিশেষ সম্পর্ক নেই।”

বাংলাদেশে উগ্রবাদ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাহুল গান্ধী বলেন, “বাংলাদেশে চরমপন্থি উপাদান নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। এটি বর্তমান বিজেপি সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে আমরা আশা করছি যে বাংলাদেশ পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং ভারত বর্তমান সরকার কিংবা ভবিষ্যতে অন্য সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সক্ষম হবে।”

সফরের অংশ হিসেবে, রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটলে একদল আইনপ্রণেতার সাথে বৈঠক করেন। সেখানে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, “আমরা বৈঠকে বাংলাদেশ ইস্যু উত্থাপন করেছি এবং তারা আমাদের সঙ্গে আলোচনা করেছে।”

পাকিস্তান নিয়ে রাহুল গান্ধী বলেন, “পাকিস্তান থেকে সন্ত্রাসবাদের প্ররোচনা আমাদের দুই দেশের সম্পর্কের উন্নয়ন বাধাগ্রস্ত করেছে। পাকিস্তান আমাদের দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, যা আমরা মেনে নেব না। যতক্ষণ তারা এটি চালিয়ে যাবে, আমাদের মধ্যে সমস্যা থাকবে।”

কাশ্মির ইস্যুতে দক্ষিণ এশিয়ার দুই দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্কের বিষয়টি উত্থাপন করলে রাহুল গান্ধী বলেন, “কাশ্মির ইস্যুটি আমাদের সংলাপকে বাধাগ্রস্ত করছে না।”

রাহুল গান্ধী তার সফরে মার্কিন কর্মকর্তাদের কাছে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

যুক্তরাষ্ট্রে রাহুলের বৈঠক, বাংলাদেশ ইস্যু আলোচনা

প্রকাশের সময় : 09:25:27 pm, Wednesday, 11 September 2024