সংবাদ শিরোনাম:

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৩

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:29:04 am, Thursday, 7 December 2023
  • 14 সংবাদটি দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভাদার প্রধান ক্যাম্পাসে বন্দুক হামলা হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। দেশটির স্থানীয় সময় গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছে। তবে হামলাকারীর নাম জানা যায়নি। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সময় ১১ টা ৫৩ মিনিটে বিশ্ববিদ্যালয়টি হামলার বিষয়ে টুইট করে।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেন, ক্যাম্পাস এলাকাটিতে বর্তমানে কোনো হুমকি নেই। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসসহ অন্যান্য শাখাগুলো একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেছেন, ‘অতিরিক্ত কোনো হুমকি নেই’ তা নিশ্চিত করার জন্য কর্মকর্তারা এলাকাজুড়ে অভিযান চালাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৩

প্রকাশের সময় : 10:29:04 am, Thursday, 7 December 2023