কুয়াকাটায় আবাসিক হোটেলে নিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে শ্যালিকাকে একাধিকবার ধর্ষণ করেছে দুলাভাই Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কুয়াকাটায় আবাসিক হোটেলে নিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে শ্যালিকাকে একাধিকবার ধর্ষণ করেছে দুলাভাই

কুয়াকাটায় আবাসিক হোটেলে নিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে শ্যালিকাকে একাধিকবার ধর্ষণ করেছে দুলাভাই




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। শ্যালিকা দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে কুয়াকাটায় আবাসিক হোটেলে নিয়ে এসিড নিক্ষেপ ও মৃত্যুর ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে দুলাভাই সলেমান হাওলাদার (৩০)। কৌশলে বুধবার ওই ছাত্রী পালিয়ে এসে বাসায় পৌছলে রাতে কলাপাড়া থানায় দুলাভাই সলেমান হাওলাদার ও তার সহযোগী মো. মিলনকে আসামি করে ভিকটিমের ভাই মো. নাঈম ইসলাম নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। পুলিশ মূল হোতাকে গ্রেফতার করতে পারেনি। তবে সহযোগী মিলনকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে। প্রাথমিকভাবে পুলিশ ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে দাবি করেছে।

মামলার বিবরনে জানা গেছে, গত ৮ মে বিকেল তিনটার সময় ওই ছাত্রী শ্যালিকাকে কয়েক সহযোগী নিয়ে দুলাভাই কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বাসিন্দা সলেমান হাওলাদার কলাপাড়া পৌরশহর থেকে হোন্ডায় তুলে অপহরণ করে নেয়। ছাত্রী টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়ার বাসা থেকে শহরে আসছিল।

ইতিপুর্বে স্কুলে আসার পথে তাকে উত্যক্ত করা হতো। ওই ছাত্রীকে কুয়াকাটা সমুদ্র রিসোর্ট আবাসিক হোটেলের ১০১ নম্বর কক্ষে আটকে রাখা হয়। ১২ মে পর্যন্ত ওই হোটেলে আটকে একাধিকবার ধর্ষণ করে দুলাভাই। ১৩ মে কুয়াকাটা থেকে ঢাকায় নিয়ে যায়। আবার ১৪ তারিখ কুয়াকাটায় ফেরে। ১৫ মে বুধবার সকালে কৌশলে পালিয়ে বাসায় আসে ওই ছাত্রী। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, মূল আসামি সলেমানকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD