সংবাদ শিরোনাম:

মুম্বাইয়ের অভিনেত্রীকে ধর্ষণ করলো পাইলট

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:28:25 pm, Wednesday, 20 January 2021
  • 26 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ এয়ার ইন্ডিয়ার এক পাইলটের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন মুম্বাইয়ের এক মডেল ও অভিনেত্রী। সোমবার (১৮ জানুয়ারি) ওশিওয়ারা থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। অভিযুক্তকে গ্রেপ্তার না করলেও পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩৩ বছরের এয়ার ইন্ডিয়ার বিমানচালক অক্ষত শেট্টির বিরুদ্ধে ধর্ষণ তথা বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছেন অন্ধেরির বাসিন্দা এক মডেল তথা টেলিভিশনের অভিনেত্রী। পুলিশের কাছে তার অভিযোগ, দিন দশেক আগে ওই অভিনেত্রীকে ফোন করে দেখা করতে বলেন অক্ষত। এর পর ওই অভিনেত্রীর বাড়িতে যান তিনি। সেখানে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

পুলিশ জানিয়েছে, একটি ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে দুজনের আলাপ হয়। পরিচয় পর্বের পর তাদের মধ্যে প্রায়শই মোবাইল ফোনে কথা হতো। সোশ্যাল মিডিয়াতেও চ্যাট করতেন তারা দুজনে। বিয়ের প্রসঙ্গ উঠলেই তা এড়িয়ে যেতেন অক্ষত। তবে দিন দশেক আগে তার বাড়িতে এসে দেখা করার পর অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দেন তিনি। এরপর একাধিকবার ধর্ষণ করেন তাকে। এ বিষয়ে মুখ খুললে তার ফল ভালো হবে না বলেও হুমকি দেন অক্ষত। ওই ঘটনার পর সেখান থেকে পালিয়ে যান অক্ষত।

এর পর পুলিশের কাছে অভিযোগ করার সিদ্ধান্ত নেন ওই অভিনেত্রী। অক্ষতের বিরুদ্ধে ধর্ষণ, বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগ করেছেন অন্ধেরির ওই যুবতী। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, ওই যুবতীর সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মুম্বাইয়ের অভিনেত্রীকে ধর্ষণ করলো পাইলট

প্রকাশের সময় : 02:28:25 pm, Wednesday, 20 January 2021