সংবাদ শিরোনাম:

মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু বিষয়ে আমরা আপসহীন: ববি উপাচার্য

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:23:18 pm, Wednesday, 17 March 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জাতির জনক বঙ্গবন্ধুর গুনাবলিকে তরুণ প্রজন্মকে চিন্তা, চেতনা ও মননে ধারণ করতে হবে। নেতৃত্বের রোল মডেল হিসেবে বঙ্গবন্ধুকে এবং উন্নয়নের রোল মডেল হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে আস্থাশীল ছিলেন তারাই ’৬৯-র গণঅভ্যুত্থানে তাকে মুক্ত করেছেন, ৭০’র নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করেছেন এবং ২১ বছর পর আওয়ামী লীগকে ফের ক্ষমতায় এনেছেন।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ছিল বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্নের বহিঃপ্রকাশ। তাই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু- এ তিনটি বিষয়ে আমারা আপসহীন। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

ববির সামজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ববি শিক্ষক সমিতির সভাপতি মোঃ আরিফ হোসেন, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক ড. মোঃ খোরশেদ আলম, মার্কেটিং বিভাগের শিক্ষক সায়মা আখতার শশী, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ, গণিত বিভাগের শিক্ষার্থী মহিউদ্দীন আহমেদ সিফাত প্রমুখ।

সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপাচার্য শিশুদের সাথে নিয়ে কেক কাটেন। এর পূর্বে সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপর পর্যায়ক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, ববিতে কর্মরত মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন “উত্তরাধিকার”, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদ পুষ্পস্তবক অর্পণে অংশ নেয়।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাত এবং বিশ্ববিদ্যালয়ের মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু বিষয়ে আমরা আপসহীন: ববি উপাচার্য

প্রকাশের সময় : 09:23:18 pm, Wednesday, 17 March 2021