সংবাদ শিরোনাম:

মিন্নির বাবা-মাকেও গ্রেফতারের দাবি রিফাতের বাবার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:22:25 pm, Sunday, 21 July 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥  বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফ হত্যাকাণ্ডে গ্রেফতার মামলার প্রধান স্বাক্ষী ও নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির বাবা-মাকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রিফাতের বাবা হালিম শরীফ। এ ছাড়া রিফাত হত্যা মামালার পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করারও দাবি জানিয়েছেন তিনি।

রোববার (২১ জুলাই) দুপুরে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন হালিম শরীফ। এ সময় রিফাতের মা, বোন, চাচা-চাচি ও স্বজনরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নিহত রিফাতের বাবা বলেন, বরগুনা সরকারি কলেজের সামনে দিনে-দুপুরে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করে “০০৭” গ্রুপের সদস্যরা। এ ঘটনায় আমি একটি হত্যা মামলা দায়ের করি। প্রাথমিকভাবে যে ভিডিও প্রকাশ পেয়েছে সেখানে মিন্নির ভূমিকায় সবাই প্রশংসা করে।

তাই আমি প্রাথমিকভাবে মিন্নিকে মামলার ১ নম্বর সাক্ষী করি। পরবর্তীতে এ ঘটনার আরও ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ায় মিন্নির ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এ ছাড়া নয়ন বন্ডের মায়ের কথায় আরও প্রকাশ্যে আসে মিন্নির আসল চেহারা। এরপর আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে এই হত্যাকাণ্ডে মিন্নির সংশ্লিষ্টতা খুঁজে পাই। পুলিশও তাদের তদন্তে মিন্নির সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে।

এরপরই তাকে গ্রেফতার করা হয় এবং সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এতেই প্রতিয়মান হয় যে, মিন্নিই এই খুনের প্রধান পরিকল্পনাকারী।

এ সময় রিফাতের বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু কিছু গণমাধ্যম আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি ছেলে হারিয়েছি, আমার পাশে না দাঁড়িয়ে তারা খুনিদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। মিন্নির মা-বাবা আমার কাছে তাদের মেয়ের বিয়ের বিষয়টি গোপন করে রিফাতের সঙ্গে বিয়ে দিয়েছে। এই বিয়েই আমার ছেলের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। আমি মিন্নির মা-বাবাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ২৬ জুন (বুধবার) প্রকাশ্যে দিবালোকে বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড গ্রুপ ধারালো রামদা দিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মিন্নির বাবা-মাকেও গ্রেফতারের দাবি রিফাতের বাবার

প্রকাশের সময় : 09:22:25 pm, Sunday, 21 July 2019