সংবাদ শিরোনাম:

মিন্নির জামিন শুনানি আজ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:49:34 pm, Tuesday, 30 July 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥  বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ড মামলার প্রধান সাক্ষী ও নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন শুনানি আজ। বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হবে।গত ২২ জুলাই বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথমবার মিন্নির জামিনের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম।

পরে ওইদিনই শুনানি শেষে আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এরপর গত ২৩ জুলাই মিস কেস দাখিল করে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামানের আদালতে ফের জামিনের আবেদন করেন মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নথি তলব করে ৩০ জুলাই (মঙ্গলবার) এ জামিন শুনানির দিন ধার্য করেন আদালত।

এ বিষয়ে আয়েশা সিদ্দিকা মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম বলেন, মিন্নির জামিন শুনানির সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জামিন শুনানির সময় তার সঙ্গে বরগুনার বেশ কয়েকজন আইনজীবীসহ আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী এবং ব্লাস্টের আইনজীবীরাও উপস্থিত থাকবেন।

এ জামিন শুনানিতে মিন্নির পক্ষে অংশ নিতে ইতোমধ্যে আইন ও সালিস কেন্দ্রের দুই আইনজীবী অ্যাডভোকেট নীনা গোষ্মামী ও অ্যাডভোকেট আবদুর রশীদসহ ব্লাস্টের আইনজীবীরাও বরগুনায় এসে পৌঁছেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৬ জুন (বুধবার) প্রকাশ্যে দিবালোকে বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড গ্রুপ ধারালো রামদা দিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মিন্নির জামিন শুনানি আজ

প্রকাশের সময় : 12:49:34 pm, Tuesday, 30 July 2019