সংবাদ শিরোনাম:

মিথিলার সাথে চুমুর ছবি পোস্ট করে সৃজিত যা লিখলেন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:09:54 am, Thursday, 9 April 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সারা বিশ্বজুড়ে চলছে লকডাউন। বন্ধ হয়েছে দেশ বিদেশের বিমান পরিষেবা। করোনা মোকাবিলাতেই এই ব্যবস্থা নিতে হয়েছে সরকারকে। এই লকডাউনে মুশকিলে পড়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সদ্যই তিনি বিয়ে করেছেন মিথিলাকে। কিন্তু লকডাউন ঘোষণার সময় মিথিলা ছিলেন বাংলাদেশে। আর সৃজিত কলকাতায়। যার ফলে বাংলাদেশেই আটকে যান মিথিলা। যদিও তিনি তাঁর নিজের বাড়িতেই রয়েছেন।

কিন্তু কবে তাঁর ফের সৃজিতের সঙ্গে দেখা হবে তা দুজনেই জানেন না। কারণ লকডাউন কবে উঠবে বলা যাচ্ছে না। সেই সঙ্গে বিমান কবে চলবে তাও জানা নেই। সৃজিত কিছুটা মন খারাপ করেই আজ তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে মিথিলা ও তাঁর একটি ছবি পোস্ট করেন। বিয়ের সাজে মিথিলা। কপালে চুমু খাচ্ছেন সৃজিত। এই ছবি পোস্ট করে তিনি লিখলেন, “যা থাকে কপালে”। তবে শুধু সৃজিত মিথিলায় নন এই একই সমস্যায় পড়েছেন অনেকেই। করোনার হাতেই আটকে রয়েছে গোটা দেশবাসীর ভবিষ্যৎ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মিথিলার সাথে চুমুর ছবি পোস্ট করে সৃজিত যা লিখলেন

প্রকাশের সময় : 02:09:54 am, Thursday, 9 April 2020