মাহির ছবির বিরুদ্ধে নকলের অভিযোগ Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মাহির ছবির বিরুদ্ধে নকলের অভিযোগ

মাহির ছবির বিরুদ্ধে নকলের অভিযোগ

মাহিয়া মাহি, তুই শুধু আমার, সোহম, ওম, Mahi, Sohom, Om, Rtvonline




তুই শুধু আমার’ ছবির দৃশ্যে মাহিম-সোহম

বিনোদন ডেস্ক,’বাংলাদেশের মাহিয়া মাহির তৃতীয় যৌথ প্রযোজনার ছবির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। গেল ৩১ আগস্ট মাহি অভিনীত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘তুই শুধু আমার’ নামে ছবিটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

আর এই ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দুই নায়ক সোহম ও ওম। কলকাতার একটি গণমাধ্যমের খবরে বলা হয়, বেশ কয়েক বছর আগে ‘হামরাজ’ নামে একটি সাসপেন্স লাভ স্টোরি মুক্তি পেয়েছিল। প্রধান চরিত্রে ছিলেন ববি দেওল, আমিশা প্যাটেল ও অক্ষয় খান্না। সেই বাণিজ্যসফল ছবির বিষয়কে একটু এদিক-ওদিক করে ‘তুই শুধু আমার’ তৈরি করেছেন পরিচালক জয়দীপ মুখার্জি।

 

খবরে আরও বলা হয়, মাহিয়া মাহির মৌখিক অভিব্যক্তির সীমাবদ্ধতা, আড়ষ্টতা, পরিচালকের চেষ্টাকে বিফল করেছে। ওমের আরও ঘষামাজা প্রয়োজন। একা সোহমের সাবলীলতা এই দুর্বলতাকে পুরোপুরি ঢাকতে পারেনি। ঝকঝকে লোকেশন, স্মার্ট ফটোগ্রাফি, নাচ-গান, ড্রামা সবকিছুই আছে। যে দর্শক বাংলা মূল ধারার ছবি থেকে দূরে সরে যাচ্ছেন, তাদের ফিরিয়ে আনার জন্য কাট-কপি-পেস্টের এই ফর্মুলা কতটা গ্রহণযোগ্য হবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

‘তুই শুধু আমার’-এ মাহি একজন মডেলের চরিত্রে অভিনয় করেছেন। এই মডেলের জীবনে অনেক উচ্চাকাঙ্খা। তা পূরণ করতে গিয়েই নানা ঘটনা ঘটে। এ নিয়েই এগিয়েছে ছবির গল্প। দুই নায়কের সঙ্গে কীভাবে সম্পর্কে জড়িয়ে পড়েন তা রয়েছে চিত্রনাট্যে।

এদিকে গত ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মাহি অভিনীত ‘জান্নাত’ ও ‘মনে রেখ’ নামে দুটি সিনেমা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD