বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

মারুফা হত্যার রহস্য উদঘাটন করলেন এস আই ফিরোজ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:42:21 pm, Saturday, 20 April 2019
  • 0 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বরিশাল মেট্রোপলিটন এলাকার এয়ারপোর্ট থানাধীন কাশিপুরে মেডিকেল অফিসার মারুফা হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একইসঙ্গে হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি এমআর মুকুল।তিনি জানান, পেশাদার চোরের হাতে খুন হন মারুফা। শ‌নিবার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন এই কর্মকর্তা।ঘাতক চোরের শাবলের আঘাতেই মারুফার মৃত্যু হয় বলে তথ্য দেন ওসি এমআর মুকুল।

ঘাতক চোর মহসিনের বর্ণনার বরাত দিয়ে পুলিশ জানায়, মহসিন একজন পেশাদার চোর। সে ভোলায় ঘরজামাই থাকে। ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর ঘাতক মহসিন ভোলা থেকে বরিশাল এসে রুপাতলীর একটি আবাসিক হোটেলে অবস্থান নেন। রাত আনুমানিক ১ টার পরে পাশের নির্মাণাধীন ভবন থেকে মারুফার ফ্ল্যাটের পার্শ্ববর্তী বিল্ডিংয়ের ছাদে শাবল নিয়ে অবস্থান নেয়। সেই ছাদ থেকে চুরি করার উদ্দেশে মারুফার ফ্ল্যাটের বেলকোনিতে প্রবেশ করে। বেলকোনির দরজা খোলা থাকায় সে ফ্ল্যাটে ঢুকে মারুফার বিছানার পাশে শাবল রেখে চেয়ারের ওপরে থাকা ভেনিটিব্যাগ নিয়ে বেলকোনি দিয়ে পাশের বাসার ছাদে চলে যায়। ভেনিটিব্যাগ তল্লাশি করে ৩০/৪০ টাকা পেয়ে ক্ষুব্ধ হয়ে পুনরায় চোর মহসিন মারুফার ঘরে প্রবেশ করে স্টীলের খোলা আলমারী তল্লাশি শুরু করে।

শব্দ পেয়ে মারুফা জেগে উঠে চোর চোর বলে চিৎকার করতে থাকলে মহসিন তার শাবল দিয়ে মারুফার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মারুফা মাটিতে লুটিয়ে পরেন।মারুফার গোঙানি আর রক্ত দেখে মহসিন দ্রুত বেলকোনি দিয়ে পাশের বাসার ছাদে চলে যায়। সেখানে নির্মাণাধীন আরেকটি বিল্ডিংয়ে ফজরের আজান পর্যন্ত অবস্থান নেয়। তারপর আজানের সময়ে ওই বিল্ডিং থেকে নেমে লঞ্চে করে ভোলা চলে যায়।হত্যাকাণ্ডের দীর্ঘ ছয়মাস পরে এসআই ফিরোজ আলম মুন্সী মারুফার ঘাতক মহসিনকে চট্রগামের পতেঙ্গা থানা এলাকা থেকে ১৭ এপ্রিল ২০১৯ আটক করেন।মহসিনের বাড়ি পিরোজপুর জেলার খানাকুনিয়ারী গ্রামে।

প্রসঙ্গত, মারুফা এয়ারপোর্ট থানাধীন ২নং কাশিপুর ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রে উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী জহিরুল হায়দার চৌধুরী ওরফে স্বপন প্রগতি ইনস্যুরেন্স কোম্পানীতে সহকারী ব্যবস্থাপক (উন্নয়ন) হিসেবে ঢাকা মিরপুর শাখায় চাকুরি করতেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

মারুফা হত্যার রহস্য উদঘাটন করলেন এস আই ফিরোজ

প্রকাশের সময় : 07:42:21 pm, Saturday, 20 April 2019