সংবাদ শিরোনাম:

মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিতা-পুত্রকে গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:00:48 am, Tuesday, 16 June 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৮ ( ছবি: ভয়েস অব বরিশাল )

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর আড়াইপাড়া গ্রামে পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৮। রাজশাহী নগরের রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকা থেকে রোববার গভীর রাতে আটক করা হয়।

সোমবার (১৫ জুন) দুপুরে তাদের গ্রেপ্তার দেখিয়ে রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন রাজৈর উপজেলার উত্তর আড়াইপাড়া গ্রামের হানিফ বয়াতি (৬০) ও তার ছেলে নাসির বয়াতি (২৭)।

বিকেলে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮–এর একটি দল রোববার গভীর রাতে রাজশাহীতে অভিযান চালিয়ে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য হানিফ বয়াতি ও তার ছেলে নাসির বয়াতিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

দালাল হানিফ বয়াতি ও তার ছেলে নাসির বয়াতি বাংলাদেশ থেকে লিবিয়ায় মানব পাচারের যাবতীয় আর্থিক লেনদেন ও লোক সংগ্রহের কাজ করেন। তাঁদের বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানা ও ঢাকার পল্টন থানায় মানব পাচার মামলা রয়েছে।

গত ২৮ মে রাত নয়টায় লিবিয়ার মিজদাহ এলাকায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে গুলি চালিয়ে হত্যা করে মানব পাচারকারীরা।

এ ঘটনায় আহত হন ১১ জন। তাদের মধ্যে নিহত ১১ জন ও আহত ৪ জনের বাড়ি মাদারীপুরে। লিবিয়ার মিজদায় হত্যাকাণ্ডের ঘটনায় মাদারীপুরের বিভিন্ন থানায় পাঁচটি মামলা করেন নিহত ব্যক্তিদের স্বজনেরা। এসব মামলায় এ পর্যন্ত ১০ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ ও পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিতা-পুত্রকে গ্রেপ্তার

প্রকাশের সময় : 12:00:48 am, Tuesday, 16 June 2020