মাদক মামলায় নাম জড়ানো, দীপিকার হাজিরায় হতে পারে বিশৃঙ্খলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মাদক মামলায় নাম জড়ানো, দীপিকার হাজিরায় হতে পারে বিশৃঙ্খলা

মাদক মামলায় নাম জড়ানো, দীপিকার হাজিরায় হতে পারে বিশৃঙ্খলা

মাদক মামলায় নাম জড়ানো, দীপিকার হাজিরায় হতে পারে বিশৃঙ্খলা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মাদক মামলায় নাম জড়ানো পর শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। শুক্রবার সকালেই মুম্বাইয়ের এনসিবি অফিসে হাজির হতে পারেন বলিউড অভিনেত্রী। সেই কারণে এবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসের চারপাশ নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

 

 

 

বলিউডের প্রথম সারির অভিনেত্রীর এনসিবি অফিসে হাজির হওয়ার কারণে ভিড় বাড়তে পারে, তৈরি হতে পারে বিশৃঙ্খলা। সেই আশঙ্কার কারণেই মুম্বাই পুলিশের পক্ষ থেকে যাতে অতিরিক্ত ব্যবস্থা নেয়া হয় নিরাপত্তা নিয়ে, সে বিষয়ে শুরু হয়েছে প্রস্তুতি।

 

 

আনলক শুরু হওয়ার পর দীপিকা সম্প্রতি গোয়ায় যান শুটিং করতে। এরপরই ম্যানেজার কারিশ্মা প্রকাশের সঙ্গে দীপিকার মাদক চ্যাট প্রকাশ্যে আসতে শুরু করায় শোরগোল শুরু হয়। বুধবার বিকেলে সমন পাঠানো হয় দীপিকা পাড়ুকোনকে। সমন পাওয়ার পরই গোয়ার হোটেলে বসে আইনজীবীদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন দীপিকা পাড়ুকোন।

 

 

৩ জন বর্ষীয়ান আইনজীবীর পাশাপাশি ১২ জনের লিগাল টিমের সঙ্গেও আলোচনা করেন দীপিকা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোয়ার হোটেলে বসে যে বৈঠক করেন দীপিকা, সেখানে যোগ দেন রণবীর সিংও।

 

 

এনসিবির সমনের পর দীপিকার পাশে দাঁড়িয়েছেন পাড়ুকোন এবং সিং পরিবারের সদস্যরা। দীপিকা যাতে ভেঙে না পড়েন, সে বিষয়ে পরিবারের তরফে সমস্ত চেষ্টা করা হচ্ছে। রণবীর সিংয়ের পাশাপাশি এই কঠিন সময়ে দীপিকার পাশে রয়েছেন তার পরিবারের সদস্যরাও।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD