সংবাদ শিরোনাম:

মাদক ব্যবসায়ি সুমনের ১ বছরের দন্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:26:00 am, Monday, 3 December 2018
  • 2 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নিজ হেফাজতে গাঁজা রাখার অপরাধে দায়ের করা মামলায় নগরীর মাদক ব্যবসায়ি সুমন ফরাজিকে ১ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ৪ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। গতকাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ মারুফ আহমেদ এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত সুমন ফরাজি নগরীর রুপাতলী হামিদ খান সড়কের নাসির খলিফার ভাড়াটিয়া।

রায় ঘোষনার সময় সুমন আদালতে অনুপ¯ি’ত ছিল। আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২০ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মিলন বিশ্বাস হামিদ খান সড়কের সজিব স্টোরের সামনে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ সুমনকে আটক করে মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২৭ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা এসআই বৈচী বিশ্বাস মামলার চার্জশীট জমা দেন। আদালত ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই কারাদেন্ডর রায় ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

মাদক ব্যবসায়ি সুমনের ১ বছরের দন্ড

প্রকাশের সময় : 01:26:00 am, Monday, 3 December 2018