সংবাদ শিরোনাম:

মাদক বিরোধী অভিযানে ভোলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:17:19 pm, Thursday, 22 August 2019
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥  ভোলায় মাদক বিরোধী অভিযানে ১৫টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- ভোলা পৌরসভা ৬নং ওয়ার্ডের ওয়েষ্টর্নপাড়া এলাকার মো. বেলায়েতের ছেলে তাকিব ও একই এলাকার গোপাল চন্দ্র সাহার ছেলে দেবাশীষ সাহা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা ডিবি পুলিশের এসআই শান্তনু দেবনাথের নেতৃত্বে একটি টিম বিকেলে ভোলা শহরের সদর রোড সংলগ্ন ওয়েষ্টার্নপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় মো. তাকিব ও দেবাশীষ নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে ১৫টি ইয়াবা পাওয়া যায়।ভোলা ডিবি পুলিশের পরিদর্শক মো. শহিদুল ইসলাম আটকের ঘটনা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

মাদক বিরোধী অভিযানে ভোলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময় : 08:17:19 pm, Thursday, 22 August 2019