মাদক কারবারিদের অত্যাচারে বাড়ি ছাড়া পরিবার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মাদক কারবারিদের অত্যাচারে বাড়ি ছাড়া পরিবার

মাদক কারবারিদের অত্যাচারে বাড়ি ছাড়া পরিবার




অনলাইন ডেস্ক:যশোরে মাদক কারবারিদের অত্যাচারে তহমিনা খাতুন (২৪) নামে এক নারীর পরিবার বাড়ি ছাড়া হয়েছেন। তিনি চৌগাছা উপজেলার মাশিলা গ্রামের আশারফ শেখের মেয়ে। সর্বশেষ পুলিশে অভিযোগ করতে যেয়ে উল্টে অপমানের শিকার হতে হয়েছে তাদের। এ ঘটনায় শুক্রবার সকাল ১১ টায় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ওই ভুক্তভোগি পরিবার।

লিখিত অভিযোগে তহমিনা খাতুন জানিয়েছেন, তাদের সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশি চিহিৃত মাদক কারবারি সন্তোষ শেখের ছেলে বাদশা শেখ (৪৫), আবদুল মুজিদ শেখ (৫৫), বাদশা মিয়ার ছেলে জামাল হোসেন (২৫), সওদাগর (২০), মৃত গোলাম রসুলের ছেলে মোস্তফা (৬৫) ও জামাল হোসেনের স্ত্রী খুশি (২২) এর বিরোধ চলে আসছিলো।

সম্প্রতি একই গ্রামের তফজেল শেখ নামে এক মাদক কারবারি ইয়াবাসহ মাশিলা বিজিপির হাতে আটক হয়। আটক মাদক কারবারি তফজেল শেখের সাথে মাদক কারবারীদের উল্লেখ্যদের গোপন সক্ষতা রয়েছে।
২৩ অক্টোবর আসামিরা তাদের বাড়িতে এসে অভিযোগ তুলে বিজিপি সদস্যদের হাতে তফজেল শেখকে তারা ধরিয়ে দিয়েছে। এ সময় তাদের পরিবারের সাথে আসামীদের বিরোধ হয়। এক পর্যায় বাদশা শেখের নেতৃত্বে আবদুল মুজিদ শেখ, জামাল হোসেন, সওদাগর, মোস্তফা, ও খুশির নেতৃত্বে ১০-১৫ জন তার মা শেফালী খাতুনকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। বর্তমান তার মা যশোর চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার দিন তাদের বাড়িতে বেড়াতে আসা আত্মীয় আশা (৪৫) ও প্রিয়া (১৭) কে উল্লেখ্য আসামিরা মারপিট ও শ্লীলতাহানীর চেষ্টা করে। প্রিয়া চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক সেবা নেয়। যার রেজি নং-৬৮৭৪২।

ঘটনার পর তারা চৌগাছা থানায় খবর পাঠালে ঘটনাস্থলে আসেন থানার এসআই কাওসার ও এসআই সালাহউদ্দিন। তবে পুলিশ সদস্যরা তাদের কোনো সহযোগিতা করেনি। উল্টে আসামি পক্ষদের কাছ থেকে উৎকোচ আদায় করে তাদের পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়। যাতে করে তারা থানায় অভিযোগ না করতে যায়। এমনকি পুলিশ সদস্যদের সামনে আসামিরা তাদের পরিবারের সদস্যদের মারধোর করবার হুমকি দেন।

২৫ অক্টোবর ওই আসামিরা তাদের বাড়ি ঘর ভাংচুর করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। তার মা বর্তমান হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাদশা শেখ, আবদুল মুজিদ শেখ, জামাল হোসেন, সওদাগর, সোস্তফা, ও খুশি তাদের ভিটা বাড়ি দখল করে নিয়েছে। বর্তমান তারা বাসস্থান হারা হয়ে পড়েছে। চৌগাছা থানার এসআই কাওসার ও এসআই সালাহউদ্দিনের ভয়ে কোনো আত্মীয়-স্বজনদের বাড়িতে তাদের জায়গা দিচ্ছেনা। তিনি যশোর পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD