'মাইয়া মাইনসের মাংস সব শালায় খায়' আলোচনার ঝড় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘মাইয়া মাইনসের মাংস সব শালায় খায়’ আলোচনার ঝড়

‘মাইয়া মাইনসের মাংস সব শালায় খায়’ আলোচনার ঝড়

'মাইয়া মাইনসের মাংস সব শালায় খায়' আলোচনার ঝড়




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পরিচালক রাশিদ পলাশের চলচ্চিত্র ‘পদ্ম পুরাণ’-এর ‘নোনা’ শিরোনামে একটি গান প্রকাশ করা হয়েছে সম্প্রতি। গানের শুরুতে প্রসূন আজাদের কিছু সাহসী সংলাপে পুরুষদের নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তার সেসব সংলাপে নেট দুনিয়ায় চলছে আলোচনার ঝড়।

 

 

গানের শুরুতে দেখা যায়, প্রসূন আজাদ মদ পান করে বলছেন, আমার থেকে ভালো পুরুষ মানুষ আর কেউ চিনে না। কাঁটা তারের বেড়ার এইপার আর ওইপার দুই পার হলো আমার দুই রানের (বিপ)। হিন্দুগো গরুর মাংস খাওয়া নিষেধ, মুসলমানের শুয়োরের মাংস। কিন্তু এই মাইয়া মাইনসের মাংস সব শালায় খায়। সব জায়গায় চলে, মেশিনের মতো চলে।
সম্পর্কিত খবর

 

 

এমন সংলাপের পরই বেজে ওঠে ‘নোনা’ শিরোনামের গানটি। চলচ্চিত্রটি মুক্তির বিষয়ে নির্মাতা রাশিদ পলাশ বলেন, করোনার জন্য ছবিটির রিলিজে কিছুটা বিলম্ব হয়েছে। আমরা স্কুল-কলেজ খোলার অপেক্ষায় ছিলাম। এখন সেটা খোলার আভাস মিলেছে, তাই ছবির গান দিয়ে সামনে আসা। আমার বিশ্বাস দর্শকরা ‘নোনা’ পছন্দ করবে। আমার কাছে সিনেমা নিছক বিনোদন নয়, এটা একটা বোধ, একটা বিশ্বাস। নোনায় সে বোধ খুঁজে পাওয়া যাবে। প্রসূন বলেন, ভিন্নধর্মী একটি কাজ। বাস্তবতাকে তুলে ধরা হয়েছে এখানে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD