সংবাদ শিরোনাম:

মহিপুরে ৫০পিচ ইয়াবাসহ দুই যুবক আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:52:01 pm, Sunday, 28 June 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে ৫০পিচ ইয়াবাসহ বিপ্লব শীল (৩২) ও নাসির মোল্লা (৩৫) নামে দুই যুবককে আটক করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় মৎস্যবন্দর আলীপুর থ্রী-পয়েন্ট থেকে এদেরকে আটক করা হয়। আটককৃত এ দুই যুবকের বাড়ি মহিপুর থানা সদর এলাকায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মহিপুর থানায় এ দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এস.আই তারেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শেখ রাসেল সেতু সংলগ্ন আলীপুর থ্রী পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। আটককৃত বিপ্লব শীল একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মহিপুর থানায় একাধিক অভিযোগ রয়েছে। অপর যুবক নাসির মোল্লা একজন মাদকসেবী।

মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মহিপুরে ৫০পিচ ইয়াবাসহ দুই যুবক আটক

প্রকাশের সময় : 06:52:01 pm, Sunday, 28 June 2020