সংবাদ শিরোনাম:

মহান মে দিবস উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের আয়োজনে মেডিকেল ক্যাম্প

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:49:40 pm, Wednesday, 1 May 2019
  • 19 সংবাদটি দেখা হয়েছে

মহান মে দিবস উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের আয়োজনে বরিশাল সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের কাশিপুরে অবস্থিত ফুলকুড়ি শিশু নিকেতন বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প।voiceofbarishal.com

প্রিন্স তালুকদার, ষ্টাফ রিপোর্টারঃ মহান মে দিবস উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের কাশিপুরে অবস্থিত ফুলকুড়ি শিশু নিকেতন বিদ্যালয়ে সেবার অঙ্গিকার ও অসচেতনতার কাছে আপনার স্বপ্নগুলো যেন হেরে না যায় স্লোগানে বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিভিন্ন প্যাথলজী পরীক্ষাসেবা সহ, গাইনী বিশেষজ্ঞ ডাঃ উত্তম কুমার বকসী ও ডাঃ তানভিরা সাবরিন গাইনী রোগীদের চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করেন। এছাড়াও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ খালেক আবদুল মতিন চক্ষু রোগীদের, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মেহেদী হাসান শাওন হৃদরোগীদের এবং ফিজিশিয়ান ও নিউট্রশনিস্ট ডাঃ সুপ্লব চন্দ্র ধর ডায়েবেটিকস, লিভার, কিডনীসহ বিভিন্ন রোগের চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করেন।

মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের বরিশাল মহানগরের ২৮ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক কামরুল ইসলাম জুয়েল, বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মাহমুদ বেগ, পরিচালক (প্রশাসন) সৈয়দ আবু বক্কার সিদ্দীক, পরিচালক (অর্থ) আবুল হাসানাত, পরিচালক ঈমাম জাফড় ও ফুলকুড়ি শিশু নিকেতন বিদ্যালয়ের অধ্যক্ষ কামরুন্নাহার কলি।

এসময় আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে বরিশাল সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বলেন, নি¤œ আয়ের ও প্রান্তিক মানুষের চিকিৎসা সেবায় বরিশাল মেট্রোপলিটন হাসপাতাল এগিয়ে আসায় কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই, তারা চিকিৎসা সেবায় আরো ব্যাপক ভুমিকা পালন করবে, উন্নত চিকিৎসা বঞ্চিত অসহায় মানুষের পাশে দাড়াবে।

মেডিক্যাম্পের আয়োজনকারী বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মাহমুদ বেগ বলেন, কম খরচে উন্নত চিকিৎসা সেবা দেয়ার প্রয়াস আমাদের অব্যাহত থাকবে। ক্যাম্প পরিদর্শন করে অতিথীগন ব্যাপক উচ্ছাস প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মহান মে দিবস উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের আয়োজনে মেডিকেল ক্যাম্প

প্রকাশের সময় : 08:49:40 pm, Wednesday, 1 May 2019