মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অভিনেত্রী মধুমিতা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অভিনেত্রী মধুমিতা

মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অভিনেত্রী মধুমিতা




বিনোদন ডেস্ক: জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মধুমিতা সরকার দুর্ঘটনার শিকার হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কলকাতার রেড রোড ধরে নিমতলা শ্মশানের দিকে ভূতনাথ মন্দিরে যাওয়ার পথে তাঁর গাড়ি একটি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়।

সূত্রে জানা গেছে, সকালে প্রিন্সেপ নদীর ধারে শুটিং শেষে মধুমিতা কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলেন। পরে রাতে আবারও শুটিং ছিল, তাই ভেবেছিলেন একটু মন্দির দর্শন করবেন। কিন্তু, গাড়ির দুর্ঘটনার কারণে সেই পরিকল্পনায় ছেদ পড়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, কালো গাড়ির ড্রাইভারের দিকের দরজাটি সম্পূর্ণ ভেঙে যায়। ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মধুমিতা সরকারের গাড়ির সাথে দুর্ঘটনার কারণে আরেকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, এ ঘটনায় মধুমিতার শারীরিক অবস্থার কোনো গুরুতর সমস্যা হয়নি।

মধুমিতা সরকার একটি ভিডিও শেয়ার করে ঘটনার বিবরণ দিয়েছেন এবং জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। ভিডিওতে মধুমিতা দেখা যায়, গাড়ি থেকে নামার পর ড্রাইভারের ভিডিও রেকর্ড করছেন এবং তার সহকারী গাড়ির চাবি খুলে নিচ্ছেন। অভিনেত্রী জানিয়েছেন, দুর্ঘটনার সময় চালক মদ্যপ অবস্থায় ছিলেন, যার কারণে এই বিপত্তি ঘটেছে।

মধুমিতা সরকার ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেন, “আমার মাথার উপর বাবার হাত আছে। জানি আমার কিছু হত না। তবে আমি সব ক্ষতিপূরণ আদায় করেই ছাড়ব। আমি ঠিক আছি। চিন্তার কোনও কারণ নেই, সুস্থ আছি।”

বর্তমানে মধুমিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও আপলোড করে নিজের সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন এবং তাঁর ভক্তদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন।

এছাড়া, মধুমিতা সরকার ভারতের জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘সবিনয় নিবেদন’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর ‘বোঝে না সে বোঝে না’, ‘কেয়ার করি না’, ‘কুসুম দোলা’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। সিরিয়ালের পর বাংলা ওয়েব সিরিজ এবং ছবিতেও সফলতার সাথে কাজ করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD