বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ পৌঁছাতেই তেহরানের কঠোর বার্তা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:45:05 am, Tuesday, 27 January 2026
  • 3 সংবাদটি দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মার্কিন যুদ্ধজাহাজ বহর ইউএসএস আব্রাহাম লিঙ্কনের আগমনের মধ্য দিয়ে। সোমবার (২৬ জানুয়ারি) মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্স-এ জানায়, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই নৌবহর মোতায়েন করা হয়েছে।

এই মোতায়েনের পেছনে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা, যেখানে তিনি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। এর ফলে ওই অঞ্চলে মার্কিন সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ইরান এই পদক্ষেপকে উসকানিমূলক বলে অভিহিত করে জানিয়েছে, তারা যেকোনো হামলার কঠোর জবাব দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এ ধরনের চাপ ইরানের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে পারবে না।

তেহরান আরও জানায়, তাদের বিরুদ্ধে যেকোনো হামলা ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে বিবেচিত হবে। গত বছর ইরানের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন হামলার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক তীব্রভাবে অবনতির দিকে যাচ্ছে।

এই উত্তেজনায় যুক্ত হয়েছে হিজবুল্লাহও। সংগঠনটির নেতা নাঈম কাসেম ঘোষণা দিয়েছেন, ইরানের ওপর হামলা হলে হিজবুল্লাহ চুপ থাকবে না। তিনি সতর্ক করেন, নতুন যুদ্ধ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা তাদের ভূখণ্ড বা আকাশসীমা কোনো পক্ষের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না, যদিও দেশটিতে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি রয়েছে।

পেন্টাগন জানিয়েছে, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি একটি সামরিক মহড়া চালানো হবে। বিশ্লেষকরা বলছেন, সামান্য ভুল সিদ্ধান্ত থেকেই বড় যুদ্ধ শুরু হতে পারে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ পৌঁছাতেই তেহরানের কঠোর বার্তা

প্রকাশের সময় : 11:45:05 am, Tuesday, 27 January 2026