স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বহেরাতলা পাতাকাটা সড়কে অভিযান চালিয়ে মারুফ হাওলাদার (২১) নামের এক মাদক ব্যবাসয়ী গ্রেফতার করছে। গ্রেফকৃত মারুফ উত্তর হলতা গ্রামের রত্তন হাওলাদারের ছেলে।
এস.আই. জাকির জানান, রাত সাড়ে আটটার দিকে মাদক বেচা কেনার সময় মারুফকে আটক করি। এ সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ ওবায়দুল্লাহ জানান, গ্রেফতারকৃত মারুফের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।
Reporter Name 















