সংবাদ শিরোনাম:

ভ্রাম্যমান আদালতের অভিযানে বরিশাল ৪ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:08:24 am, Thursday, 9 May 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও গুণগত মান এবং বাজার মনিটরিং সংক্রান্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।বুধবার (০৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র‌্যাব ও ‍পুলিশের সদস্যরা সহায়তা করে।জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল নগরের বটতলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী এবং পোর্ট রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুম্পা ঘোষ।

বটতলা বাজারে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ খেজুর, কোমল পানীয় এবং বিভিন্ন খাবার সামগ্রী পাওয়া যায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় কৃত অপরাধে বটতলা বাজারে আলামিন ষ্টোরের মালিক মোঃ জুয়েলকে ৫ হাজার টাকা, আলম স্টোরের মালিক মোঃ মাসুম বিল্লাহকে ১০ হাজার টাকা ও নিউ আলাম ষ্টোরের মালিক নজরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমান প্রদান করা হয়।

অপরদিকে পোর্ট রোড এলাকার একটি দোকানে নোংরা পরিবেশে মাংস বিক্রি করার অপরাধে বিক্রেতা আলমগীরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।পণ্যের সঠিক মূল্য তালিকা ও খাবারের গুণগত মান বজায় রাখার পাশাপাশি অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ, খাবারের নিম্নমান, পোড়া তেলের ব্যবহার, ফ্রিজে সংরক্ষিত অনেক দিনের পুরনো মাছ মাংস, খাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুতকরণসহ নানান বিষয়ে ভ্রাম্যমান আদালত তদারকি করছে, পাশাপাশি ব্যবসায়ী এবং ক্রেতাদের এসব বিষয়ে সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী।

এদিকে প্রশাসনসহ বিভিন্ন সংস্থার তদারকিরও পরও এক সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনী কিছু পণ্যের বাজার দর বেড়েছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, রসুন, আদা, ডাল, আলু, মাছ, গরুর মাংস এবং শসা, টমেটো, রেখা সহ বেশ কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে।

নগরীর বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মাছের দাম বেড়েছে। যার মধ্যে চিংড়ি ও ইলিশ মাছের দর কেজিতে ২শত টাকা পর্যন্ত বেড়েছে, আর অন্যান্য বেশ কিছু মাছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে।

এছাড়া রসুন আগে ছিল ১১০ টাকা এখন ১৪০ টাকা, আদা আগে ছিল ১২০ টাকা এখন ১৬০ টাকা, ডাল আগে ছিল ৯০ টাকা এখন ৯৫ টাকা, আলু আগে ছিল ১৬ টাকা এখন ১৮ টাকা, বেগুন আগে ছিল ৩০ টাকা এখন ৬০ টাকা, টমেটো আগে ছিল ৩০ টাকা এখন ৪০ টাকা, রেখা আগে ছিল ৩৫ টাকা এখন ৪০ টাকা, করলা আগে ছিল ৪০ টাকা এখন ৫০ টাকা।

ব্যবসায়ীদের দাবী, আমদানি কম থাকায় এবং চাহিদা বেড়ে যাওয়ায় পণ্যের দর গোড়া থেকেই বেড়েছে। তাই খুচরা বাজারে দাম বাড়তি রয়েছে।অপরদিকে রমজান মাস উপলক্ষে নগরে ফল-মূলে ফরমালিনের উপস্থিতি নির্ণয় সংক্রান্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)’র বরিশাল বিভাগীয় অফিস।

বিএসটিআই’র সহকারী পরিচালক(পদার্থ) প্রকৌশলী মো: আব্দুস সবুর জানান, এখন পর্যন্ত নগরের ফলপট্টি ও নতুন বাজার এলাকার ১৩টি ফলের দোকানে অভিযান পরিচালনা চালানো হয়েছে। ১৩টি ফলের দোকানের মধ্যে ফলপট্টি এলাকার মেসার্স আলিজা আমরিন নামক ১টি ফলের দোকানের আমে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়। পরবর্তীতে মেসার্স আলিজা আমরিন নামীয় প্রতিষ্ঠানের ৫ কেজি আম জনসম্মুখে ধ্বংস করা হয়।

তবে এর বাইরে ১২টি ফলের দোকানে আপেল, আঙ্গুর, মাল্টা, আম, নাশপাতি, পেয়ারা, কমলা, চায়নিজ কমলাসহ বিভিন্ন ফল পরীক্ষা করে কোনো ফরমালিন পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভ্রাম্যমান আদালতের অভিযানে বরিশাল ৪ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের সময় : 12:08:24 am, Thursday, 9 May 2019