ভোলায় ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ভোলা প্রতিনিধি॥ ভোলা সদরের ইলিশা ফেরীঘাট এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ সোহেল হাওলাদার নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মার্চ) ইলিশা ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদ এর নেতৃত্বে তাকে আটক করা হয়।

 

 

ইলিশা ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মাইনুল হাসান ও গুলজার হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ইলিশা ফেরিঘাটে অভিযান পরিচালনা করি। এসময় মো. সোহেল হাওলাদার (২৮) কে সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালাই।

 

 

পরে ৩০ কেজি গাজাসহ সোহেলকে আটক করি। সোহেল বরিশালে রুপাতলী ২৫নং ওয়ার্ডের আলী আকবর হাওলাদারের ছেলে।

 

 

তাকে ভোলা সদর থানায় প্রেরণ করা হয়েছে। মাদক কারবারি সোহেলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। ভোলা জেলাকে মাদকমুক্ত করতে ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার মহোদয়ের নেতৃত্বে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD