ভোলায় ১৩ জুয়ারির অর্থদন্ড Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় ১৩ জুয়ারির অর্থদন্ড

ভোলায় ১৩ জুয়ারির অর্থদন্ড




ভোলা প্রতিনিধি ॥  জেলার উপজেলা সদরে আজ ১৩ জুয়ারিকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামাল হোসেন’র ভ্রাম্যমান আদালত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন। এর আগে রবিবার রাতে শহরের সদর রোডের আবাসিক হোটেল আফরোজ থেকে জুয়া খেলার সময় তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ সেট তাস ও জুয়া খেলার ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।

জরিমানাকৃতরা হলো, মো: মিজানুর রহমান (৩০), মো: মনির (২৮), রিয়াজ (২৯), আমির হোসেন বাবু (৩৫), ঝিলন (৩৫), মাকসুদুর রহমান (৩০), বিরাজ চন্দ্র (৩৩), মামুন (২৫), হুমায়ুন কবির (৩৮), জুয়েল (৩২), শাখোয়াত হোসেন (৪০), নীল রতন (২৫) ও মো: ফয়সাল (৩৫)। তারা সবাই পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ইউএনও মো: কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে জুয়া খেলার সময় সদর রোডের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। আজ সকালে তাদের প্রত্যেককে আইন অনুযায়ী সর্বোচ্চ ১০০ টাকা করে জরিমানা করা হয়। পরে প্রত্যেককে এমন কাজ আর করবেনা এই মর্মে সাদা কাগজে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD