ভোলায় সিভিল সার্জনের চালকের ছেলে আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় সিভিল সার্জনের চালকের ছেলে আটক

ভোলায় সিভিল সার্জনের চালকের ছেলে আটক

ভোলায় সিভিল সার্জনের চালকের ছেলে আটক




ভোলা প্রতিনিধি॥ ভোলা সদরের পরানগঞ্জ বাজারের বিশ্বরোড চত্বরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ রাজু ও মিরাজ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

 

 

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ভেদুরিয়া ফেরিঘাট থেকে পরানগঞ্জ বাজার হয়ে ইয়াবা নিয়ে ভোলা যাওয়ার পথে সন্দেহভাজন চেক করলে ৫শ’ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে ইলিশা ফাঁড়ি পুলিশ।

 

 

আটককৃত মাদক ব্যবসায়ী মো. মিরাজ বাপ্তা চাচড়া ৪নং ওয়ার্ডের বাসিন্দা সিভিল সার্জনের ড্রাইভার শাহে আলমের ছেলে এবং মেহেদি হাসান রাজু ধনিয়া ১নং ওয়ার্ডের বাসিন্দা বশির আহমেদের ছেলে।

 

 

ইলিশা ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুজন ও মাইনুলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পরানগঞ্জ বাজারের বিশ্বরোড চত্বরে অভিযান পরিচালনা করি।

 

এসময় ভেদুরিয়া ফেরিঘাট থেকে হোন্ডাযোগে আসা মাদক ব্যবসায়ী রাজু ও মিরাজের হোন্ডা থামিয়ে তল্লাসি চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করি।

 

তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

 

তিনি বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে ও অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে আমরা এই অভিযান পরিচালনা করি। ভোলাকে মাদকমুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD