সংবাদ শিরোনাম:

ভোলায় মেয়াদ উর্ত্তীণ কমিটি বাতিলের দাবিতে ছাত্রলীগ কর্মীদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:54:17 pm, Tuesday, 25 June 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি।। ভোলা জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রেসকাবে সংবাদ সম্মেলন করেছেন জেলা ছাত্রলীগের কয়েকশ পদপ্রত্যাশী নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (২৫ জুন) সকালে প্রেসকাবে অনুষ্ঠিত সংবাদ সস্মেলনে লিখিত বক্তব্যে বর্তমান কমিটির সহ-সভাপতি তৌয়বুর রহমান স্বীকার করেন ২০১৫ সালে গঠিত ও কেন্দ্র থেকে ঘোষিত ১০ সদস্যের সকলেই বিবাহিত। অভিযুক্ত এসব নেতৃবৃন্দের ছাত্রলীগের মত ঐতিহ্যবাহী সংগঠনের পদে থাকার যোগ্যতা হারিয়েছেন এমন দাবি করে ওই কমিটি বাতিল করে নতুন কমিটির জন্য সম্মেলন আহ্বানের দাবি জানান আন্দোলনকারী ছাত্রনেতারা।

এ সময় বক্তারা বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটির মেয়াদ এক বছর। অথচ ভোলা জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি চার বছর অতিক্রম করছে। এছাড়া কমিটির অধিকাংশ নেতাই বিবাহিত, ঠিকাদারী ব্যবসার সঙ্গে জড়িত। দ্রুত এ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দিতে কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করছি।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি আবিদুল আলম, সাবেক ছাত্রলীগ সম্পাদক আক্তার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক হিমেল মাহমুদ, সাবেক কলেজ কমিটির সভাপতি হাসিব রহমান মার্সেল,কলেজ কমিটির সভাপতি সায়েদুল ইসলাম তুহীন, ভোলা কলেজ কমিটির সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগ নেতা জাকারিয়া হোসেন অমি, হাসিব মাহামুদ , মোঃ নেওয়াজ শরীফ কুতুবসহ কয়েক ছাত্রলীগ নেতা। পরে ছাত্রলীগ নেতারা শহরে বিক্ষোভ মিছিল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় মেয়াদ উর্ত্তীণ কমিটি বাতিলের দাবিতে ছাত্রলীগ কর্মীদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : 05:54:17 pm, Tuesday, 25 June 2019