ভোলায় বিপুল পরিমাণ ইয়াবা বাকেরগঞ্জের সুকুমার গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় বিপুল পরিমাণ ইয়াবা বাকেরগঞ্জের সুকুমার গ্রেফতার

ভোলায় বিপুল পরিমাণ ইয়াবা বাকেরগঞ্জের সুকুমার গ্রেফতার




ভোলা  প্রতিনিধি॥  ভোলায় ১৪০৫ পিস ইয়াবা ও দুই কেজি গাজাসহ সুকুমার মিস্ত্রি নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।সোমবার (২৪ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার ইলিশা ফেরীঘাট থেকে তাকে আটক করা হয়। আটক সুকুমার মিস্ত্রি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মধুকাঠী গ্রামের নারায়ন মিস্ত্রির ছেলে।

পুলিশ জনায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মোক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ইলিশা ফেরিঘাটে অভিযান চালায়। এসময় লক্ষীপুরের মজুচৌধুরী ঘাট থেকে ছেড়ে আসা কুতুবদিয়া সিট্রাক থেকে নামার সময় সুকুমার মিস্ত্রি নামের এক মাদক বিক্রেতাকে ১৪০৫ পিস ইয়াবা, দুই কেজি গাজা ও নগদ ৬০হাজার টাকাসহ আটক করা হয়।

সে এগুলো বাকেরগঞ্জ উপজেলায় নেয়ার জন্য এনেছে বলেও জানায় পুলিশ।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছগির মিঞা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক সুকুমার মিস্ত্রির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD