ভোলায় বাল্য বিয়ের প্রস্তুতির অপরাধে ২ জনের কারাদন্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় বাল্য বিয়ের প্রস্তুতির অপরাধে ২ জনের কারাদন্ড

ভোলায় বাল্য বিয়ের প্রস্তুতির অপরাধে ২ জনের কারাদন্ড




ভোলা প্রতিনিধি ॥  ভোলার পশ্চিম ইলিশায় তথ্য গোপন করে জন্ম নিবন্ধন নিয়ে তার তথ্য কাটচিট করে অষ্টম শ্রেনীতে পড়–য়া এক ছাত্রীর বাল্য বিবাহের প্রস্তুতিকালে দুই জনকে আটক করা হয়েছে। পরে আটককৃতদের ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওছার হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, বরের বাবা ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পোটলা গ্রামের মিজানুর রহমান (৪৯) ও কনের বড় ভাই একই উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদুর চর গ্রামের মোঃ সিরাজের ছেলে মোঃ সুমন (৩০)।আজ বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে ভোলা সরদ উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ চর পাতা সদুর চর এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওছার হোসেন, দুপুরের দিকে ওই গ্রামের মোঃ সিরাজের অষ্টম শ্রেনীতে পড়–য়া স্কুল ছাত্রীর সাথে বাপ্তার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর পোটলা গ্রামের মিজানুর রহমানের ছেলে সাথে বাল্য বিবাহের আয়োজন শেষে বিয়ের প্রস্তুতি দিচ্ছে। একম গোপন সংবাদের ভিত্তিতে আমি অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছেলে বাবা ও মেয়ের বড় ভাইকে আটক করি। বাকীরা পালিয়ে যায়। ওই সময় তারা মেয়ের একটি জন্ম নিবন্ধন দেখায়। সেখানে মেয়ের নাম রয়েছে তামিম ও লিঙ্গ পুরুষ থাকলেও মেয়েকে কেটে কলম দিয়ে নারী লিখে। আমার সন্দেহ হলে স্থানীয় চেয়ারম্যান সাথে আলাপ করলে সে বলেন, জন্ম বিনন্ধন তার ভাইয়ের নামে নিয়েছে।
পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই জনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।তিনি আরো বলেন, বাল্য বিবাহের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD