সংবাদ শিরোনাম:

ভোলায় ‘বন্দুকযুদ্ধে জলদস্যু’ নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:50:17 pm, Tuesday, 9 June 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যাক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যাক্তির নাম সফিকুল ইসলাম সফিক। পুলিশের দাবি, নিহত সফিক জলদস্যু বাহিনীর সদস্য।

এ সময় একটি ঘটনাস্থল থেকে একটি শুটারগান, চারটি রামদা ও তাজা গুলি উদ্ধার করে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভোলা-বরিশাল রুটের ভেদুরিয়া ফেরিঘাটের উত্তর পাশে বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, গত বছরের নভেম্বরে মেঘনা নদীতে বালুবাহী কার্গোজাহাজ ডাকাতিকালে একজনকে হত্যা ও কয়েকজনকে অপহরণ করে অর্থ আদায়ের নেতৃত্বে ছিল এই সফিক।

ফেরিঘাট এলাকায় ডাকাতির প্রস্ততিকালে একটি গুলির শব্দ পেয়ে ইলিশা পুলিশ ও ভোলা থানা পুলিশ তাদের ঘিরে ফেলে।

এ সময় সফিক বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও চার রাউন্ড শটগানের গুলি ও দুই রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি চালায়।

একপর্যায়ে গুলিবিদ্ধ সফিকের মরদেহ ফেলে ওই বাহিনীর অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় ‘বন্দুকযুদ্ধে জলদস্যু’ নিহত

প্রকাশের সময় : 03:50:17 pm, Tuesday, 9 June 2020