ভোলায় পিতাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় পিতাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

ভোলায় পিতাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

ভোলায় পিতাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড




নিজস্ব প্রতিনিধি॥ ভোলায় পিতাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে আবু সায়েদকে মৃত্যুদন্ড দিয়েছেন জেলা জজ। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। আজ ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে ভোলার জেলা ও দায়ারা জজ এ বি এম মাহমুদুল হক এ রায় দেন।

 

 

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ আগস্ট বিকাল সাড়ে ৪ টায় সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ পাট-০১ গ্রামের আবদুল মুনাফ সাজিকে তার ছেলে আবু সায়েদ লোহার শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।

 

এতে মুনাফ সাজির মাথার হাড়কেটে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক তাকে ভোলা সদর হাসপাতাল ও পরে বরিশাল শেরইবাংলা মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

 

অবস্থার অবনতি হলে বরিশাল থেকে ঢাকায় নেয়ার পতে ২৫/০৮/২০১৭ তারিখ ভোর রাত সাড়ে ৪ টায় তার মৃত্যু হয়। বাড়িতে একটি গাছ কাটাকে কেন্দ্র করে এঘটনার সূত্রপাত ।

 

এঘটনায় নিহতের বড় ছেলে আঃ রব বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পরে জেলা ও দায়রা জজ আদালতের সেসন ৩২৭/২০১৭ নম্বর মামলায় রাষ্ট্রপক্ষ ১০ জন স্বাক্ষীকে আদালতে উপস্থাপন করে। সাক্ষ্য প্রমানে আসামী আবু সায়েদের বিরুদ্ধে আনিত পেনাল কোডের ৩০২ ধারার অভিযোগ সন্দোতীতভাবে প্রমানিত হওয়ায় আদালত তাকে দোষী সাবস্ত করে মৃত্যুদ- ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

 

 

রায়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি এ্যাডভোকেট সৈয়দ আশিরাফ হোসেন লাবু সর্বোচ্চ সাজা দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামী পক্ষের আইনজীবী এডভোকেট স্বপন কৃষ্ণ দে, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবার কথা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD