বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ভোলায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:10:49 pm, Wednesday, 5 April 2023
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ক্রয় মূল্যের চেয়ে ৮০ শতাংশ লাভে পোশাক বিক্রির অভিযোগে ভোলায় চন্দ্রবিন্দু ও বিন্দু ফ্যাশন হাউজ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে এ জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোলা জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পোশাকের দোকানগুলোতে উপচেপড়া ভিড়। আর সেই সুযোগেকে কাজে লাগিয়ে কিছু ব্যবসায়ী ইচ্ছামত দাম বাড়িয়ে পোশাক বিক্রি করছেন। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুর ১১টায় শহরের চন্দ্রবিন্দু ও বিন্দু ফ্যাশন হাউজে অভিযান চালানো হয়। এ সময় পোশাক বিক্রির ক্ষেত্রে ৮০ শতাংশ লাভের প্রমাণ পাওয়ায় চন্দ্রবিন্দু ও বিন্দু ফ্যাশন হাউজ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, হিসাব করে দেখা যায় তাদের প্রায় প্রতিটি পণ্যে ক্রয়মূল্যের ওপর ৮০ শতাংশ বাড়িয়ে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। এর সাথে ‘ভ্যাট’ যুক্ত লিখা হয়েছে। কিন্তু কত পার্সেন্ট ভ্যাট তা তারা উল্লেখ করেনি এবং সঠিক টাকার পরিমাণের ভ্যাটের কাগজ প্রদর্শন করতে পারেনি।

তিনি বলেন, বিন্দু ফ্যাসনে কাগজপত্র ঘেটে দেখা যায় মার্চ মাসের পণ্য বিক্রির টাকার বিপরীতে ভ্যাটের পরিমাণ অনেক কম। তারা এ বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি। অন্যদিকে তাদের লাভের মার্জিন এত বেশি কেন জিজ্ঞেস করলে সেটারও কোন যৌক্তিক উত্তর দিতে পারেনি। তারা বলেন, মূল্য তাদের হেড অফিস থেকে নির্ধারণ করে দেয়। কিন্তু চন্দ্রবিন্দু ফ্যাসন হাউজের কাছে মূল্য নির্ধারণের খালি স্টিকার পাওয়া গেছে। এ অবস্থায় চন্দ্রবিন্দু ও বিন্দু ফ্যাশন উভয়কে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া উভয় ব্যবসায়ীকে তাদের প্রাইজ স্ট্যাগ সংশোধন করে লাভের মার্জিন ৪০ শতাংশের নিচে নামিয়ে আনার নির্দেশনা দেয়া হয়েছে। কাপড় বিক্রয়ের ক্ষেত্রে তাদেরকে জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের নির্দেশনামূলক বার্তা দেয়া হয়েছে ও লাভের ক্ষেত্রে যৌক্তিক হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভোলায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : 11:10:49 pm, Wednesday, 5 April 2023