ভোলায় দফাদারের নেতৃত্বে মা ইলিশ শিকার,পুলিশসহ ৯ জনের দণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় দফাদারের নেতৃত্বে মা ইলিশ শিকার,পুলিশসহ ৯ জনের দণ্ড

ভোলায় দফাদারের নেতৃত্বে মা ইলিশ শিকার,পুলিশসহ ৯ জনের দণ্ড




ভোলা প্রতিনিধি॥  ভোলায় দফাদারের নেতৃত্বে মা ইলিশ শিকারের দায়ে পাঁচজন গ্রাম পুলিশসহ নয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. কাওছার হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন। এ সময় দিন মোহাম্মদ ও জসিম নামের দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার মো. ইউছুফ, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. মোশারেফ হোসেন (হেজু), ২ নম্বর ওয়র্ডের গ্রাম পুলিশ আব্দুল মন্নান, ৩ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. হেলাল ও ৫ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. লোকমান হোসেন। বাকিরা হলেন- সদর উপজেলার মো. নুরউদ্দিন, মো. ইউছুফ, মো. অহিদ ও মো. ইব্রাহীম।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার সকালে মৎস্য বিভাগ ও নৌ পুলিশের একটি টিম ভোলার মেঘনা নদীতে অভিযানে নামে। এ সময় মেঘনা নদীর ভোলার খাল পয়েন্ট থেকে একটি ট্রলারে পাঁচজন গ্রাম পুলিশকে পোশাক পরিহিত অবস্থায় মাছ ও জালসহ আটক করা হয়। এ সময় এদের কাছে ১০ কেজি মা ইলিশ ও এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এদের বিরুদ্ধে এর আগেও নিষিদ্ধকালীন নদীতে জেলেদের দিয়ে মাছ ধরানো এবং জেলেদের থেকে জাল-মাছ নিয়ে যাওয়াসহ নানা অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, গ্রাম পুলিশ ছাড়াও অভিযানে আরও ৬ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে পাঁচ গ্রাম পুলিশ ও চার জেলেকে এক বছর করে কারাদণ্ড ও দুই জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। দেশের ইলিশ সম্পদ রক্ষায় মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD