ভোলায় তজুমদ্দিনে ১৫ মন ঝাটকা ইলিশ ও কারেন্ট জাল আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় তজুমদ্দিনে ১৫ মন ঝাটকা ইলিশ ও কারেন্ট জাল আটক

ভোলায় তজুমদ্দিনে ১৫ মন ঝাটকা ইলিশ ও কারেন্ট জাল আটক




ভোলা প্রতিনিধি॥  ভোলার তজুমদ্দিনে মৎস্য অফিস ও কোষ্টগার্ডের যৌর্থ অভিযানে প্রচুর পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ১৫মন ঝাটকা ইলিশমাছ আটক করেছে। পরে আটককৃত জাল আগুণে পুড়ে ধ্বংস করা হয় এবং মাছ হাফিজিয়া মাদ্রাসা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।

মৎস্য অফিস ও কোষ্টগার্ড সুত্রে জানা যায়, ঝাটকা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার দিনভর মেঘনার বিভিন্ন এলাকায় মৎস্য কর্মকর্তা (অ.দা) আমির হোসেন ও কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে একটি টিম যৌর্থ অভিযান পরিচালনা করেন। এ সময় মেঘনা নদী থেকে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেন।

এছাড়া চর জহিরউদ্দিনের বরিশালখাল এলাকায় অভিযান চালিয়ে ১৫ মন ঝাটকা ইলিশ আটক করেন। পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা আশ্রাফুল ইসলামের উপস্থিতিতে জাল আগুণে পুড়ে ধ্বংস করা হয় এবং মাছ হাফিজিয়া মাদ্রাসা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) আমির হোসেন, কোষ্টগার্ড কমান্ডার মোঃ আব্দুর রহমান প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD